07/08/2023 ইং প্রকাশ

জেলেনস্কির ওপর হামলার পরিকল্পনার অভিযোগে নারী আটক পূর্ব-পশ্চিম  | অনলাইন ডেস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর রুশ হামলার পরিকল্পনায় সহযোগিতার অভিযোগে এক ইউক্রেনীয় নারীকে আটক করা হয়েছে। ইউক্রেনের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের সময় তথ্যদাতা ওই নারীকে আটক দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ।  জানা গেছে, আটক হওয়া নারী ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে জেলেনস্কির সফরের ভ্রমণসূচি খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করছিলেন। সংস্থাটি ওই নারীকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, মুখোশধারী কর্মকর্তারা একটি রান্নাঘরে নারীকে আটক করেছেন। তবে ওই নারীর চেহারা ঝাপসা করে দেওয়া হয়েছে।  সেই সঙ্গে সামরিক কার্যকলাপ সম্পর্কে মুঠোফোনের কিছু বার্তা এবং হাতে লেখা নোটও প্রকাশ করা হয়েছে। এসবিইউ বলেছে, ইউক্রেন সময়ের আগেই চক্রান্ত সম্পর্কে সচেতন ছিল এবং জেলেনস্কির সফরের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। সূত্র : ওয়াশিংটন পোস্ট।

Published by এবিসি বাংলা 21

http://abcbanglatv.xyz

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started